বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হামাস-ইসরাইল যুদ্ধে নিহত বেড়ে ২৪০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
হামাস-ইসরাইল যুদ্ধে নিহত বেড়ে ২৪০০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পাঁচ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২ হাজার ৪০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও ৮ হাজার ৭৯২ মানুষ আহত হয়েছেন। খবর আলজাজিরা ও হারেৎজ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫ হাজার ৬০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ধারণ ক্ষমতার চেয়েও বেশি আহত ব্যক্তিদের সেবা দিতে গাজার হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হামামের হামলা ইসরাইলের দক্ষিণে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হরিয়েছেন এবং ৩ হাজার ১৯২ জন আহত হয়েছেন।

এদিকে দেশটির প্রতিরক্ষা রাহিনী (আইডিএফ) জানিয়েছে, চলমান যুদ্ধে ১৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ৬০ জন সেনা সদস্য হামাসের হাতে বন্দি হয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর