বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হারিকেন মেলিসা এখন ঘূর্ণিঝড়, গতিবেগ ঘণ্টায় ২৬০ কিমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
হারিকেন মেলিসা এখন ঘূর্ণিঝড়, গতিবেগ ঘণ্টায় ২৬০ কিমি


মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন মেলিসা সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ক্যাটাগরি-৫ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিমি পর্যন্ত হারিকেন মাত্রার বাতাস ও ৩১৫ কিমি পর্যন্ত ট্রপিক্যাল ঝড়ো বাতাস ছড়িয়ে পড়ছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৫টায় হারিকেনটির অবস্থান ছিল জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমে। বর্তমানে এটি ঘণ্টায় ৬ কিমি গতিতে পশ্চিমমুখী, তবে আজ ও রাতে ধীরে ধীরে উত্তর-পশ্চিম ও উত্তরের দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে উত্তর-পূর্বমুখী হয়ে এর গতি আরও বাড়বে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত ও মঙ্গলবার মেলিসার মূল অংশ জ্যামাইকার উপর দিয়ে অতিক্রম করবে, এরপর মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব কিউবা ও বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছাবে।

পূর্ব কিউবায় প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী ভূমিধসের ঝুঁকি রয়েছে। মঙ্গলবার রাতে ঘণ্টায় প্রচণ্ড গতির ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউ আঘাত হানতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর