রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে জানানো হয়, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক থাকবে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।
আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ

তাপমাত্রা থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ২০ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, মধ্য আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর