শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা আজ হয়েছে, আগামী কয়েকদিন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে তিনি কতদিন হাসপাতালে থাকবেন।’

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেল ৫টা ২৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা পৌনে ৭টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তিনি অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এক পর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। এরপর ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালির শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর