রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা প্রাণ গোপালের মেয়েকে অবরুদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৬:০৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:৫৩

সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা এবং ছাত্র-জনতা।

ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ও আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা এবং ছাত্র-জনতা।

জানা গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, ‘আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে অবরুদ্ধ করেছি। আমরা তাকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, ‘শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম-কানুন আছে। এছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা আছে কি না, সেটাও আমরা জানি না।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত
ডা. অনিন্দিতা দত্ত
প্রাণ গোপালের মেয়েকে অবরুদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর