বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২২ সময় দেখুন
হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক

লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক বাহিনী অভিযান বাড়াবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সিরিয়া ও লেবাননে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দিলেন তিনি। এদিকে গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহতে সংখ্যা বেড়ে ৩২ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরা।

ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়াবে। ‘বৈরুত, দামেস্ক এবং আরও দূরে যেখানেই সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে, আমরা সেখানেই পৌঁছাব।’

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি স্পোটর্স সেন্টারে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করে ইসরাইল। এই কেন্দ্রটিতে প্রায় শতাধিক যুদ্ধ-বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় সংস্থাটির ২৬ জন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন সক্রিয়ভাবে চিকিৎসার দায়িত্ব পালন করার সময় ইসরাইলি হামলার শিকার হয়েছিলেন।

এদিকে সমালোচনা করলেও ইসরাইলকে বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৫ হাজার ৯২ জন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর