01
ওরহান আওয়াত্রামনি! সংক্ষেপে ওরি (Orry) নামেই যিনি ইন্টারনেট জগতে পরিচিত। এ হেন ওরি কখনও বড় বড় পার্টিতে অংশ নেন, কখনও রিহানার সঙ্গে তাঁকে দেখা যায়, কখনও বা আবার স্টার কিডদের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। কিন্তু অনেকেই জানেন না যে ওরি কীভাবে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠলেন। ওরি কী করেন, কীভাবে তিনি বিখ্যাত হলেন, কীভাবে তিনি কোটিপতি হলেন, এই নিয়ে কৌতূহল অনেক, সদুত্তর প্রায় কারও কাছেই নেই।