শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

হিলিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
হিলিতে আন্তর্জাতিক নারী দিবস পালন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ৮ টায় হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,উপজেলা নির্বাচন অফিসার শিমুল সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন বুলু,নারী উদ্যোক্তা শাহাজাদী প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসে আজকের প্রতিপাদ্য বিষয় ও নারী দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। পরে আনন্দ মুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কাটা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর