বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি প্রতিনিধি::

আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে নমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্লোক বাটি ও সেলাই প্রশিক্ষন প্রাপ্ত ৫০ জনকে প্রত্যকে ১২ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom