বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ সময় দেখুন
হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


গোলাম মোস্তাফিজাার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের  হিলিতে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার  বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পার্শে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু দেবখন্ডা গ্রামের মোঃ মেজবাউল ইসলাম মেজবার ছেলে।

খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর দেবখন্ডা গ্রামের গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস মুঠো ফোনে জানান, বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা গ্রাম্য সালিশ (বৈঠক) চলতে ছিলো। ওই সালিশ শুনতে বাবা মেজবাউল ইসলাম স্কুল মাঠে গেলে শিশুটি তার বাবার সাথে স্কুল মাঠে আসে। বৈঠক চলাকালে হঠাৎ শিশুটি তার বাবার অজান্তে বাড়িতে চলে যায়। কিছুক্ষন পরে পাশে বাড়ির মহিলা বাচ্চা পানিতে পড়েছে বলে চিল্লা চিল্লী করে। তাৎক্ষণিক বাবা ছুটে গিয়ে পুকুরে লাফ দিয়ে ছেলেকে তুলে নিয়ে আসেন। সাথে সাথে তার ছেলের পেটে চাপ দিয়ে পানি বাহির করার চেষ্টা করে। তারপর ইউপি সদস্য বাঁধন ও বিমুল মিয়া মোটরসাইকেল যোগে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাসিনকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া জানান, বাবার সাথে স্কুল মাঠে যায় শিশু মুনতাসিন। তার বাবার অজান্তে শিশুটির হাতে থাকা খেলার বল নিয়ে খেলতে খেলতে শিশুটি বাড়ির দিকে চলে যায়। শিশুর হাতে থাকা বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে পানিতে নেমে গেলে ডুবে যায় শিশুটি।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর