শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

হিলিতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
হিলিতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে  উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট সমিতির আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট এর সভাপতি মোঃ জামান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক মহাজোট এর সাধারণ সম্পাদক আবু উবায়দা, হাকিমপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মোঃ বেলাল হোসন, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, সাবেক সভাপতি আনোয়ারুল হক টুকু, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বেলাল হোসেন, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু মুসা মিয়া, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুল বারেক, মোফাজ্জল হোসেন, যোগদীস চন্দ্র, আজিজার রহমান সহকারী শিক্ষক উম্মে কুলসুমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা ২০১৩ সালে ৯ জানুয়ারি সারাদেশে একযোগে ২৬,১৯৩ টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে জাতীয়করণকৃত শিক্ষকদের টাইম স্কেলের যে ব্যবধান আছে তা প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দ্রুত সুরাহর দাবি জানান। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর