রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’

হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১০ সময় দেখুন
হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির নেতারা। তবে এতে অংশ নেননি দলটির চেয়ারম্যান ও প্রায়ত এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন— দলটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জনাব ফখরুল ইমাম ও লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, বেলাল হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, এম এ সোবহান, মাহমুদ আলম, শাহজাহান কবীর ও শহীদ হোসেন সেন্টু উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতা হাজী মো. শাহজাহান, এম এ সাঈদ, শাহ আলম দেওয়ান, যুব নেতা শেখ সারোয়ার, আরিফুল ইসলাম রুবেল, মোহাম্মদ উল্লাহ, সামসেদ তাবরেজ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও দলের জন্য দোয়া করেন।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর