অলিভ অয়েল সাধারণত ইউরোপীয় রান্নায় বেশি ব্যবহার করা হয়৷ বেকিং, স্যতে করা, স্যালাড সজ্জা-সহ নানা কাজে দরকার হয় এই তেল৷ ভিটামিন ই সমৃদ্ধ এই তেল অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও কার্যকর৷ সমীক্ষায় প্রকাশ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হেল্দি ফ্যাটের থেকেও উপকারী৷