শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

হেলিকপ্টারে রংপুরে গিয়ে আবু সাইদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১৭ সময় দেখুন
হেলিকপ্টারে রংপুরে গিয়ে আবু সাইদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি


ঢাকা: জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত-বার্ষিকী উপলক্ষ্যে তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হেলিকপ্টারে চড়ে রংপুরে গিয়ে পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে এ জিয়ারত সম্পন্ন হয়। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচির মধ্যে এ সফরটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

স্থানীয় সূত্র জানায়, হেলিকপ্টারে রংপুর পৌঁছে তিনি সড়কপথে আবু সাইদের গ্রামের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং পরে আবু সাইদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মাহদী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সঙ্গে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ছিলেন। তারা বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকায় ফিরে আসেন।

এদিকে, সফর-সংক্রান্ত একটি ভিডিও ‘আজাদীর বার্তা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে হেলিকপ্টারে বসে আছেন ছাত্রশিবির সভাপতি এমন দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটির ধারণের সময় ও অন্যান্য তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গত এক বছরে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা তার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর