সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

হোম আইসোলেশনের রোগীদের করোনা কিট পৌঁছে দিতে Flipkart-এর সঙ্গে চুক্তি করল লখনউ প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
হোম আইসোলেশনের রোগীদের করোনা কিট পৌঁছে দিতে Flipkart-এর সঙ্গে চুক্তি করল লখনউ প্রশাসন


#লখনউ: সরকার যেন আমাদের ফেলে রেখেছে ভগবানের ভরসায়!

লখনউয়ের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে অভিযোগের এই ক্ষুব্ধ স্বর। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা বলছেন যে এর চেয়ে খারাপ অবস্থা আর কিছু হতে পারে না। যাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন বরাত জোরে, তাঁরা তাও চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছেন। কিন্তু যাঁরা হাসপাতালে শয্যার অভাব হওয়ায় বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, তাঁদের হাতের কাছে কিছুই নেই! না আছে অক্সিজেন, না আছে প্রয়োজনীয় ওষুধ! দোকানে ফোন করে বাড়িতে এসব দিয়ে যেতে বললে তারা হাসপাতালের প্রেসক্রিপশন দেখতে চাইছে, নয় তো চাইছে আকাশছোঁওয়া টাকা! এ হেন পরিস্থিতিতে লখনউয়ে হোম আইসোলেশনে যাঁরা আছেন, তাঁদের কাছে করোনা কিট, অর্থাৎ প্রয়োজনীয় ওষুধপত্র Flipkart-এর মাধ্যমে পৌঁছে দেওয়ার পদক্ষেপ করল প্রশাসন।

সরকার এবং বেসরকারি সংস্থার এই গাঁটছড়া বাঁধার কারণ একটাই- পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মীর অভাব। জানা গিয়েছে যে হোম আইসোলেশনে থাকা এই মানুষগুলোর কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার মতো পর্যাপ্ত কর্মী নেই প্রশাসনের কাছে। তাই লখনউয়ের সাময়িক ভাবে ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রোশন জ্যাকব (Roshan Jacob) এই পদক্ষেপ করতে একরকম বাধ্য হয়েছেন। লখনউয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিষেক প্রকাশ (Abhishek Prakash) নিজেও আপাতত করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর জায়গায় কাজ সামলাতে এসে আপাতত পরিস্থিতির প্রতিকূলতা হাড়ে হাড়ে টের পেয়েছেন জ্যাকব।

তবে তিনি হার মানেননি! জানা গিয়েছে যে প্রথম দিন Flipkart-এর ১৫ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল লখনউয়ের ১১২৫টি পরিবারে এই প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার কাজে। প্রশ্ন উঠবেই যে এই ১৫ জন কর্মী নিয়োগ কি প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত? রোশন নিজেও জানেন যে উত্তরটা নেতিবাচক দিকেই যাবে। তাই তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি আরও ৪০ জন কর্মী নিয়োগ করা হবে। Flipkart-এর সঙ্গে চুক্তি হয়েছে যে অতি সত্বর পরিষেবার মাধ্যমে তারা স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে এই মেডিক্যাল কিট।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর