রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা ব্যবহারের উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন
হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা ব্যবহারের উপায়


সম্প্রতি জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদ সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটের ভেতরেই অন্য ভাষার বার্তার অর্থ জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই অনুবাদের সুবিধা চালু করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের পরিচিত ইন্টারফেসের মধ্যেই অনুবাদ দেখানো হবে, ফলে ব্যবহারকারীদের জন্য আলাদা কোনো সেটআপের প্রয়োজন হবে না। ফলে ভ্রমণকারী, শিক্ষার্থী ও আন্তর্জাতিক পরিসরে কাজ করা পেশাজীবীদের জন্য এই ফিচার বিশেষভাবে সহায়ক হতে পারে।

এই অনুবাদের সুবিধা পেতে করণীয়…

প্রথমে ব্যবহারকারীর স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। যেহেতু ফিচারটি পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে, তাই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে নিয়মিত হালনাগাদ পাওয়া যাচ্ছে কি না, তা দেখে নিতে হবে। নির্দিষ্ট কোনো বার্তা অনুবাদ করতে চাইলে সংশ্লিষ্ট চ্যাট খুলে বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর অ্যান্ড্রয়েডে তিন ডট মেনুতে কিংবা আইওএসে কনটেক্সট মেনুতে গিয়ে ‘ট্রান্সলেট’ বা অনুবাদ অপশন নির্বাচন করতে হবে। সঙ্গে সঙ্গে মূল বার্তার নিচে অনুবাদ করা লেখা দেখা যাবে।

এ সুবিধার ফলে আন্তর্জাতিক যোগাযোগ, বৈশ্বিক ব্যবসায়িক কথোপকথন কিংবা বিদেশে ভ্রমণের সময় ভাষার বাধা দূর করতে এই সুবিধা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom