রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে আর নেই টেনশন! পাঠানো যাবে এবার HD ভিডিও – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১২০ সময় দেখুন
হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে আর নেই টেনশন! পাঠানো যাবে এবার HD ভিডিও – News18 Bangla


নিউ দিল্লি: ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ বিভিন্ন সময়ে আপডেট এবং নতুন ফিচার নিয়ে আসে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে শীঘ্রই হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ফিচার যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে আপনি যে কাউকে উচ্চ মানের ভিডিও পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপ এর আগে HD ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার HD ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেটটি বর্তমানে বিটা সংস্করণে উপলব্ধ। WABetaInfo জানিয়েছে যে, এইচডি ভিডির জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট করতে হবে। তারপরে এই ফিচার ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। এর মানে হল যে ভিডিও পাঠানোর আগে দুটি ভিডিও মানের সেটিংস থাকবে, যার মধ্যে স্ট্যান্ডার্ড এবং HD থাকবে।

নতুন ফিচার পেতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের WhatsApp বিটা সংস্করণ 2.23.14.10-এ আপডেট করতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামের একটি সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি অবশ্যই এই আপডেটটি পেয়ে গিয়েছেন। এছাড়াও, হোয়াটসঅ্যাপ এখন বিটা পরীক্ষকদের একবারে ১০০টি ফটো শেয়ার করার অনুমতি দেয়।

আরও পড়ুন, মেসেজ তো আমরা সকলেই করি! কিন্তু বিশ্বের প্রথম SMS-টি কী? সময় থাকতে জেনে নিন এখনই

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বৃষ্টি , উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা… জানুন সর্বশেষ আপডেট

এই ফিচারটি এখনও অ্যাপটির সব ভার্সনে দেওয়া হয়নি। বর্তমান ভার্সনে ছবি পাঠানো সর্বোচ্চ সীমা ৩০। অ্যান্ড্রয়েড 2.23.4.3 বিটা আপডেটে এই ফিচারটি দেখা গেছে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Whatsapp



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর