সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপের পর ইনস্টাগ্রাম, সোমবার পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ নানা দেশ থেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
হোয়াটসঅ্যাপের পর ইনস্টাগ্রাম, সোমবার পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ নানা দেশ থেকে


#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ অচল হওয়ার দিন কয়েকের মধ্যে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম নিয়ে একই রকমের অভিযোগ পৃথিবীজুড়ে। সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একাংশ ব্যবহারকারী পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ এসেছে, লগ ইন করা যাচ্ছে না ইনস্টাগ্রামে। অনেকের কাছে অ্যাকাউন্ট বাতিল করে দেওয়ার মেসেজ আসছে। ট্যুইটার ব্যবহারকারীরা অনেকেই মেসেজের স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছেন।

আরও পড়ুন: এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!

আরও পড়ুন: থমকে গেল WhatsApp! ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাহত পরিষেবা

সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ট্যুইট করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ‘ইনস্টাগ্রাম কমস’ থেকে লেখা হয়, ‘আমরা জানি, আপনাদের অনেকেই ইনস্টাগ্রামে লগ ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমাধানের চেষ্টা করছি। আর অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

প্রায় এক সপ্তাহ আগে, গত ২৫ অক্টোবর ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাহত হয় হোয়্যাটসঅ্যাপ পরিষেবা। ব্যবহারকারীরা অ্যাপটিতে ‘Connecting’ লেখা দেখতে পাচ্ছিলেন এবং তাঁরা মেসেজ পাঠাতে পারছিলেন না। প্রায় দু’ঘণ্টা পর স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব তিনটি ভার্সনেই ব্যবহারকারীদের অ্যাপে এই সমস্যাটি দেখা দিয়েছিল। পরিষেবা বন্ধ হওয়ার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন কোনও মেসেজ পাচ্ছিলেন না। সেই সঙ্গে ব্যবহারকারীদের মেসেজ পাঠাতেও অসুবিধা হচ্ছিল।



তার পরে মেটার আরও একটি অ্যাপ নিয়ে একই সমস্যা দেখা গেল। যা খবর আসছে, মূলত মেট্রো শহরগুলি থেকেই অভিযোগ আসছে।

Published by:Teesta Barman

First published:

Tags: Instagram





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর