রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

১ম ডোজে অক্সফোর্ড, ২য় ডোজে মডার্নার ভ্যকসিন নিলেন মের্কেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
১ম ডোজে অক্সফোর্ড, ২য় ডোজে মডার্নার ভ্যকসিন নিলেন মের্কেল


আন্তর্জাতিক ডেস্ক

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ হিসেবে মার্কিন কোম্পানি মর্ডানার ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর আগে প্রথম ডোজ হিসেবে তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছিলেন। জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন। বিবিসির খবর।

৬৬ বছর বয়েসি জার্মান চ্যান্সেলর গত এপ্রিলে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনাকার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দুটি ভিন্ন কোম্পানির ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণ করার এমন পরিকল্পনা অবশ্য অনুমোদন দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, বিশদ পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় এখনই এর সফলতা সম্পর্কে নিশ্চিত উপসংহার টানা সম্ভব নয়।

গত মার্চে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে জার্মানিও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ সাময়ীক স্থগিত করেছিল। সেসময় কয়েকজন ভ্যাকসিন গ্রহীতার শরীরের রক্ত জমাট বাধার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় দেশগুলো। তবে পরে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ফের প্রয়োগের সিদ্ধান্ত নেয় এসব দেশ। সেসময়ই মূলত অ্যাংলো-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিবাদে জড়ায় ইউরোপের দেশগুলো। ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সরবরাহ কমে যাওয়ায় ইউরোপীয়ান কমিশন অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলাও করে। এমন পরিস্থিতিতে মার্কিন কোম্পানি ফাইজার ও মর্ডানার ভ্যাকসিন আমদানিতে জোর দেয় জার্মানিসহ ইউরোপের দেশগুলো।

গত এপ্রিলে জার্মান সরকার জানায়, যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের অনেকেই দ্বিতীয় ডোজ হিসেবে ভিন্ন কোনো কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করতে হবে। জার্মানির পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনের এক গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পর দ্বিতীয় ডোজ ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলে তা কার্যকর ও নিরাপদ। তবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পর মর্ডানার ভ্যাকসিন কতটুকু কার্যকর বা নিরাপদ সে ব্যাপারে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত কোনো মত দেননি।

আরও পড়ুন- ২ ডোজে আলাদা কোম্পানির ভ্যাকসিন দেবে দ. কোরিয়া

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর