রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

১০০ কোটি ভ্যাকসিন প্রয়োগের মাইলফলক গড়ল চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১১ সময় দেখুন
১০০ কোটি ভ্যাকসিন প্রয়োগের মাইলফলক গড়ল চীন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে দারুন এক মাইলফলক গড়ল চীন। প্রথম কোনো দেশ হিসেবে একশ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগের রেকর্ড গড়েছে চীন। শনিবার (১৯ জুন) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ভ্যাকসিন বিষয়ক পরিসংখ্যান হালনাগাদ করার পরই এ তথ্য জানা গেছে। সিনহুয়া নিউজের খবর।

গত মার্চের শেষ নাগাদ বেইজিং বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। এর পর থেকেই চীন আস্তে আস্তে ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়ায়। প্রথম ১০ কোটি থেকে ২০ কোটি ডোজ স্পর্শ করতে দেশটির সময় লাগে ২৫ দিন। পরবর্তী ২০ থেকে ৩০ কোটি ডোজ সম্পন্ন করতে সময় লাগে ১৬ দিন। সেই ধারাবাহিকতায় ৮০ থেকে ৯০ কোটি ডোজে স্পর্শ করতে বেইজিং সময় নেয় মাত্র ৬ দিন।

চীন এ পর্যন্ত চারটি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি করেছে। এর মধ্যে তিনটি ভ্যাকসিন স্থানীয় অনুমোদন পেয়েছে এবং সিনোফার্ম ও সিনোভ্যাকের দুটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বে এ পর্যন্ত আড়াইশ কোটি ডোজ করোনার ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চীন একাই ৪০ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করেছে।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্ব এ পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর