রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

১০০ কোটি ভ্যাকসিন বিতরণে রাজি জি-৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
১০০ কোটি ভ্যাকসিন বিতরণে রাজি জি-৭


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ১০০ কোটি ভ্যাকসিন বিতরণ করার ব্যাপারে সম্মত হয়েছে জি-৭। রোববার (১৩ জুন) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জি-৭ এর এ সিদ্ধান্তের কথা জানান।

শুক্রবার (১১ জুন) থেকে যুক্তরাজ্যের কর্নওয়ালের কার্বিস বে নামক রিসোর্টে বৈঠকে বসেছেন জি-৭ নেতারা। উন্নত দেশগুলোর এ জোট এবার করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন কার্যক্রম বেগবান করতে আলোচনায় জোর দেয়। করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে বিশ্বের স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ১০০ কোটি ভ্যাকসিন বিতরণের এ সিদ্ধান্ত নেন তারা।

রোববার সংবাদ সম্মেলনে বরিস জনসন জানান, ১০০ কোটি ভ্যাকসিন বিতরণের ব্যাপারে সম্মত হয়েছে জি-৭। সদস্য দেশগুলো হয় ভ্যাকসিনগুলো ক্রয়ে অর্থ সহায়তা দেবে, নতুবা কোভ্যাক্স কর্মসূচিতে ভ্যাকসিন জোগান দেবে। আগামী বছরের মধ্যে এসব ভ্যাকসিন বিতরণ করা হবে।

জি-৭ এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম  সশরীরে এ সম্মেলনে যোগ দিলেন।

এর আগে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস অবশ্য বলেছিলেন, সারাবিশ্বকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে দ্রুত ১১০০ কোটি ভ্যাকসিনের প্রয়োজন।

জি-৭ সম্মেলন শুরুর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পৃথকভাবে বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণের ঘোষণা দিয়েছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছিলেন, বিশ্বব্যাপী ৫০ কোটি ফাইজারের ভ্যাকসিন বিতরণ করা হবে। আর যুক্তরাজ্য জানিয়েছিল, দেশটিতে উদ্বৃত্ত থাকা ১০ কোটি ভ্যাকসিন দরিদ্র দেশগুলোতে বিতরণ করা হবে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর