বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

১০ দেশের পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
১০ দেশের পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক

করোনা সংক্রমণের মুখে দীর্ঘদিন বন্ধ রাখার পর আসছে নভেম্বর মাস থেকে পর্যটকদের জন্য থাইল্যান্ডের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী।

সোমবার (১১ অক্টোবর) এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ১ নভেম্বর থেকে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের পর্যটকদের জন্য থাইল্যান্ডে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে ওই সব দেশ থেকে আসা পর্যটকরা করোনা নেগেটিভ প্রমাণিত হলে কোয়ারেনটাইনে না থেকেও ঘুরে বেড়াতে পারবেন।

ওই ১০ দেশের তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, চীন এবং যুক্তরাষ্ট্র রয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ পর্যটনের বিষয়টি আরও সহজ করে দেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে আরও কিছু দেশের জন্য পর্যটনের দরজা খুলবেন তারা। একইসঙ্গে বিভিন্ন এন্টারটেনমেন্ট পার্ক এবং মদের দোকানও তখন খোলা হবে।

এছাড়াও, পর্যটন শুরুর পর যদি সংক্রমণের হার বাড়তে শুরু করে, তাহলে ফের পর্যটকদের জন্য দেশের দরজার বন্ধ করে দেওয়া হবে জানিয়ে থাই প্রধানমন্ত্রী বলেছেন, পরীক্ষামূলকভাবেই ১ নভেম্বর থেকে পর্যটন শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, থাইল্যান্ডের অর্থনীতি ব্যাপকভাবে পর্যটন নির্ভর। দেড় বছরে দেশের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। সরকারি হিসাব বলছে, এক বছরে পর্যটন থেকে অন্তত পাঁচ হাজার কোটি মার্কিন ডলার হারিয়েছে দেশটি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর