সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

১০ বছরের মধ্যে ক্ষমতায় না যেতে পারলে রাজনীতি করব না: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন
১০ বছরের মধ্যে ক্ষমতায় না যেতে পারলে রাজনীতি করব না: নাহিদ


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব। আর এ সময়ের মধ্যে ক্ষমতায় না যেতে পারলে আর রাজনীতি করব না।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।’

নাহিদ বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর