শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা


ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। তার তুলনায় এবার পরীক্ষা মাসাধিককাল এগিয়ে আনা হয়েছে, ফলে প্রস্তুতির সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।

এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগে সরকারি ৩৭ মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫ আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

বেসরকারি ৬৬ মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২ আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর