রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

১৩ সদস্য নিয়েই সংসদ কাঁপাতে চায় জাতীয় পার্টি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ সময় দেখুন


ঢাকা: সংরক্ষিত দুই ও সাধারণ ১১ জন সংসদ সদস্য নিয়েই সংসদ কাঁপাতে চায় জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন কথা বলেন।

আগে ছিলেন ১১ জন সংরক্ষিত মিলে ১৩ জন; এই ১৩ জন মিলে সংসদে কোন উপকার করবেন, এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘যদি সংখ্যার দিকটা দেখেন গত পার্লামেন্ট অপজিশন অনেকেই ছিলো কিন্তু দিনের পর দিন সংসদ বর্জন করছে তারা। মাসের পর মাস, বছরের পর বছর বর্জন করেছে। অপজিশন লিডার পাঁচ বছরে মাত্র ১০ দিন পার্লামেন্ট এসেছিলেন। তাই ওইরকম সংখ্যা দিয়ে লাভ কী? ১৩ জন যদি আমরা এক্টিভ থাকি, জনগণের পক্ষে কথা বলি, সোচ্চারভাবে সাহসের সাথে জনগণের মনের কথা বলতে পারি সংখ্যাটা বড় নয়। কম সংখ্যা দিয়েও জনগণের পক্ষে কথা বলা যায়। পার্লামেন্টকে কাঁপানো যায়।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘নিশ্চয়ই আপনারা ইতিহাস জানেন, বঙ্গবন্ধু জাতির পিতা তিনি যখন সংসদ নেতা ছিলেন তখন একজন সংসদ সদস্যই সুরঞ্জিত সেনগুপ্ত সংসদ কাঁপিয়েছিলেন। মনে হয় আমরা বর্তমানে পার্লামেন্ট যারা আছি ১১ জন, ১ জন ছাড়া অন্যরা কয়েকবার সংসদ সদস্য ছিলেন। পার্লামেন্টে কথা বলার মত ক্যাপাসিটি আছে এবং আমরা আগে বলেছি। আশা করি, এদেশের জনগণের কথা বলা, সরকারের দুর্বলতাগুলো ধরিয়ে দেওয়া, সরকারের দুঃশাসন, দুর্নীতি উচ্চকণ্টে গত পার্লামেন্ট বলেছি, এই পার্লামেন্ট নিশ্চয়ই বলবো।’

৭ জানুয়ারি ভোটের পর গণতান্ত্রিক ধারাবাহিকতা এগিয়ে না নিয়ে জাতীয় পার্টি ধারাবাহিকতা নষ্ট করেছে- এমন বিষয়ে জাপা মহাসচিব বলেন, ‘আপনি যেটা বলছেন, এটা বিএনপির কথা। যারা নির্বাচনে আসেনি। কিন্তু আপনি কি মনে করে আমরা নির্বাচনে না এলে, যদি দেশে নির্বাচন না হতো তাহলে কি হতো? বিষয়টি একটু চিন্তা করলে উত্তর পেয়ে যেতেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির ইতিহাস নির্বাচন বর্জনের নয়। কারণ নির্বাচন ছাড়া পার্লামেন্ট রাজনীতিতে ক্ষমতা অদল-বদলের আর কোনো সুযোগ নেই। সেখানে বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে এখানে অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার সুযোগ ছিলো। আমি তো মনে করি আমরা দেশের মানুষের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজ করেছি। নির্বাচনে অংশ নিয়ে আমরা মনে করি গণতন্ত্রকে বাঁচিয়েছি।’

এর আগে জাপার দুই মহিলা আসনের প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

চুন্নু বলেন, ‘বর্তমান জাতীয় সংসদের আইন অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে আমরা জাতীয় পার্টি দু’টি আসন পাই। জাতীয় পার্টি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির কো চেয়ারম্যান সালমা ইসলাম ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নুরুন নাহার বেগম; দুইজন আমার দলের পরিক্ষিত নিবেদিত পুরোনো কর্মী। তাদের এবার দলের পক্ষ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছি।’

The post ১৩ সদস্য নিয়েই সংসদ কাঁপাতে চায় জাতীয় পার্টি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর