01
২০২৫ সালের জানুয়ারি মাসে প্রতি মাসের মতো সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে গমন করবেন। চলতি জানুয়ারিতে সূর্য মকর রাশিতে গমন করবেন। ২০২৫ সালের নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে এই মকর রাশিতে সূর্যের গোচর কিছু রাশির জন্য বিশেষভাবে লাভজনক প্রমাণিত হতে পারে, তা আর্থিক থেকে শুরু করে শারীরিক এবং পেশাগত জীবনের সব দিকের ক্ষেত্রেই প্রযোজ্য। মকর রাশিতে সূর্যের গোচর কিছু রাশির জন্য শুভ এবং উপকারী সাব্যস্ত হতে পারে। পঞ্জিকা অনুসারে ২০২৫ সালের সূর্য গোচর মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখে ঘটতে চলেছে। নিউজ18 বাংলার জন্য কলম ধরেছেন প্রখ্যাত জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক মকর রাশিতে সূর্যের প্রবেশ কোন কোন রাশির উপর ভাল প্রভাব ফেলবে।