রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৬ সময় দেখুন


ঢাকা: জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধসহ ১৪ দলীয় জোটের সব দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১৪ দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাকি দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এ নোটিশ পাঠানো হয়।

রোববার (১৮ মে) লক্ষ্মীপুরের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। এতে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়।

শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।

নোটিশে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিল ১৪ দল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যক্রর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

হোসাইন মোহাম্মদ আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সেসব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom