শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৮ মাস পর ১৮ অক্টোবর খুলছে চবির হল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
১৮ মাস পর ১৮ অক্টোবর খুলছে চবির হল


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর আগামী সোমবার (১৮ অক্টোবর) আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ। তবে সবার জন্য নয়, আগে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্ম জুমে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার ও প্রভোস্টদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আঁখি বলেন, ‘আগে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। পরে ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। আর হল খোলার সার্বিক প্রস্তুতিও আমাদের সম্পন্ন হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘হল খোলার বিষয়ে অনলাইন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে, শনিবার (২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন আগামী শনিবার (১৬ অক্টোবর) থেকে চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে পুরোপুরি নয়, সীমিত পরিসরে চলবে শাটল। সকালে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে দু’টি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। আবার দুপুরে এই দুটি ট্রেন শহরে উদ্দেশে ছেড়ে যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত বছর মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে বন্ধ আছে শাটল ট্রেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে গত শুক্রবার (১ অক্টোবর) ও শনিবার (২ অক্টোবর) একটি করে ট্রেন ও তিনটি আবাসিক হল চালু করছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/সিসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর