শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

১ বছরের হিসাব দিলো ডাকসু, বহু কাজে অপারগতায় সরকার-প্রশাসনকে দোষারোপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫০ সময় দেখুন
১ বছরের হিসাব দিলো ডাকসু, বহু কাজে অপারগতায় সরকার-প্রশাসনকে দোষারোপ



ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তি উপলক্ষ্যে নিজেদের কার্যক্রম ও জবাবদিহিতার তথ্য দিয়েছেন ডাকসুর নেতারা। তবে তাদের ইশতেহারে উল্লেখ করা বহু কাজ উদ্যোগ নিয়েও ঢাবি প্রশাসন ও সরকারের অসহযোগিতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ডাকসুর এজিএসসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

ডাকসুর নেতারা জানান, তারা দায়িত্ব পালনকালে পরিবহন, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার্থীদের আইনি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছেন।

অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম বলেন, দায়িত্ব পালনকালে পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি নতুন হল ও ১০টি ভবন নির্মাণ, শাটল সার্ভিস চালু, মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় মসজিদ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এক বছরে ৪০০-এর বেশি শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন হলে ছারপোকা ও মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হল সংস্কারের জন্য বাজেটও আদায় করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের রিডিংরুমে এসি স্থাপন ও আধুনিকায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার ও জিমনেসিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রেস্টফিডিং রুম ও ডে-কেয়ারের জন্য বাজেট আনার কথাও জানান তিনি।

ডাকসু নেতারা জানান ছাত্রীদের হলগুলোর বিভিন্ন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে। যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে বিভিন্ন করণীয় প্রস্তাব দেওয়ার হয়েছে। একই সঙ্গে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের শিকার শতাধিক শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া এবং কমিটি গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন ভিপি।

তিনি আরও বলেন, বিভিন্ন কমনরুম আধুনিকায়ন, গবেষণা ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মেডিকেল সেন্টার আধুনিকায়নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসহ স্বাস্থ্যসেবা খাতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ডাকসু নেতারা জানান সংস্কৃতি ও প্রকাশনা খাতে বিষয়ভিত্তিক সাহিত্য, সাময়িকী ও বই প্রকাশিত হচ্ছে। সুফিয়া কামাল হলের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ ও একটি যাত্রীছাউনি অপসারণ এবং আরেকটি যাত্রীছাউনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রিত ক্যাম্পাস বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এর পাশাপাশি ক্যাম্পাসে চলাচলকারী বিভিন্ন বাহনের চালকদের তালিকা, পোশাক ও ভাড়ার চার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এছাড়াও তারা দাবি করেন, ক্যাম্পাসের আটটি গেটে ট্রাফিক সহায়তার জন্য ডিএমপির সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হলেও সরকার পরিবর্তনের পর প্রকল্পটি স্থগিত রয়েছে।

ক্রীড়া ও খাদ্যসেবার বিষয়ে ডাকসুর নেতারা জানান, শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা এবং ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের মান উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। টিএসসিতে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা সম্ভব হলেও স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রিসহ কয়েকটি উদ্যোগ এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও গ্রিন ক্যাম্পাসের বিষয়ে তারা বলেন, ডাস্টবিন স্থাপনসহ পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে নেতারা জানান, এ বিষয়ে এসএমটি ও একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এটি এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুর নিজস্ব উদ্যোগে শিক্ষক মূল্যায়নের জন্য অনলাইন সাইট চালু করা হয়েছে।

রেজিস্ট্রার বিল্ডিংয়ের সেবা সহজীকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণ ও বিভিন্ন লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন ডাকসুর নেতারা। বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অ্যালামনাইদের যুক্ত করা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় সংস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে অবস্থান, হল সংসদ ও সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম সমন্বয় এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালনের কথা জানিয়ে বিভিন্ন রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের কথা তুলে ধরেন ডাকসুর নেতারা।

এসব ছাড়াও সিনেটে ডাকসুর প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে ধরে নেতারা বলেন, বিভিন্ন স্থাপনা থেকে ঐতিহাসিকভাবে বিতর্কিত ব্যক্তিদের নাম অপসারণের দাবিতে সিনেট অধিবেশন থেকে ডাকসুর নেতারা ওয়াকআউট করেন। এক বছরে দুবার ডাকসুর সব সদস্য ও হল সংসদের সদস্যরা একসঙ্গে বসে নিজেদের কার্যক্রমের বিবরণ দিয়েছেন বলেও জানান তারা।

ডাকসু নেতাদের দাবি, দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এক দিনের জন্যও ক্লাস বা পরীক্ষা স্থগিত হয়নি। এ সময়ে ডাকসু ভবন সংস্কারের কাজও সম্পন্ন হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে, বেশ কিছু উদ্যোগ এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান ডাকসুর নেতারা। তাদের ভাষ্য, সব হলে কম্পিউটার ল্যাব স্থাপন, এআই ও প্রোগ্রামিং প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব ও জব ফেয়ারসহ কয়েকটি উদ্যোগ আটকে আছে। মাঠ সংস্কার প্রকল্প ও ডিজিটাল সার্ভের কাজও বন্ধ রয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় এ এফ রহমান হলের প্রবেশদ্বার, ডাকসু ক্যাফেটেরিয়া সংস্কার, পুকুরপাড় বাঁধাই, ওয়াকওয়ে, লাইটিং ও সৌন্দর্যবর্ধনসহ পাঁচটি প্রকল্পও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান ডাকসু নেতারা।

এ ছাড়া রেজিস্টার্ড রিকশা চালু, পুলিশ কর্মকর্তা নিয়োগ এবং পুরোনো যানবাহন নিলামে দিয়ে দুটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস কেনার উদ্যোগ অনুমোদনের পরও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন ডাকসু নেতারা। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও সরকারের অসহযোগিতার অভিযোগও করেন ডাকসুর ভিপি ও জিএস।

The post ১ বছরের হিসাব দিলো ডাকসু, বহু কাজে অপারগতায় সরকার-প্রশাসনকে দোষারোপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর