বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

১ মাস পিছিয়ে কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
১ মাস পিছিয়ে কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর


শেকৃবি প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে। ৩১ জুলাই থেকে এক মাসেরও বেশি সময় পিছিয়ে এই পরীক্ষার তারিখ ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য ড. মো গিয়াসউদ্দিন মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বশেমুরকৃবি উপাচার্যের সভাপতিত্বে সমন্বিত পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে ৩১ জুলাই থেকে পিছিয়ে ৪ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার ৮০ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষা নীতি অনুযায়ী এ বছর ৩ হাজার ৪১৯ আসনের বিপরীতে ৩৪ হাজার ১৯০ জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর