শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২১০ সময় দেখুন
২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

উপকূলীয় এলাকায় সমস্যা চিহ্নিত করে নীতি নির্ধারক মহলে তুলে ধরতে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে ১৭ ও ১৮ এপ্রিল ২০২৩ তারিখ ২ দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয় । আজ সকাল ১০:০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ ৫ টি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন প্রতিনিধি নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সভাপত্বি করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর সাধারন পরিষদের সদস্য ববিতা রানী মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কেীশিক রায় প্রমূখ।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সম্মিলিত দাবী। যদি এসব দাবী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তাহলে উপকূলের সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। জনগণের পক্ষে দাবী সমূহ স্থানীয়, জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম ভূমিকা নিতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom