সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০২০ সালে দেশে দ্রুত হারে বেড়েছে অ্যাপের বাজার, এগিয়ে এডুকেশন অ্যাপের ক্ষেত্র!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
২০২০ সালে দেশে দ্রুত হারে বেড়েছে অ্যাপের বাজার, এগিয়ে এডুকেশন অ্যাপের ক্ষেত্র!


#নয়াদিল্লি: ২০২০ সালে দেশের অ্যাপের বাজারে দ্রুত হারে বৃদ্ধি দেখা গিয়েছে। এক্ষেত্রে সব চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে এডুকেশন অ্যাপের বাজার। সম্প্রতি এমনই জানাল মোবাইল মার্কের রিসার্চ সংস্থা Adjust। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের তুলনায় গত বছর প্রায় ৪৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে মোবাইল অ্যাপের বাজারে। আর এই পরিসংখ্যানে শীর্ষে রয়েছে এডুকেশন অ্যাপ। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে গেমিং অ্যাপের বাজারও।

মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার (Mobile Marketing Association India) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৭০০ মিলিয়ন মোবাইল ফোন সাবস্ক্রাইবারের পাশাপাশি ৪৫১ মিলিয়ন ইন্টারনেট ইউজার রয়েছে। তবে ই-কমার্স অ্যাপে প্রত্যাশিত বৃদ্ধি দেখা যায়নি। রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের শুরুর কয়েকটি মাস বাদে তাণ্ডব চালিয়েছে করোনা। এর জেরে বিশ্বের অধিকাংশ মানুষ গৃহবন্দী ছিলেন। অধিকাংশ দেশকেই লকডাউনের পথে হাঁটতে হয়েছে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল পৃথিবীতেই অভ্যস্ত হয়ে উঠেছেন মানুষজন। অনলাইন মাধ্যমগুলির রমরমা বেড়েছে। কিন্তু সেই মতো প্রভাব ফেলতে পারেনি ই-কমার্স অ্যাপগুলি। ২০২০ সালে ই-কমার্স অ্যাপে তুলনামূলক কম বৃদ্ধি দেখা গিয়েছে।

তালিকা অনুযায়ী, দেশে ক্রমবর্ধমান ক্ষেত্রগুলির নিরিখে সপ্তম স্থানে রয়েছে বিনোদন ক্ষেত্র। একইসঙ্গে গেমিং ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। গেমিংয়ে ভারতের পাশাপাশি বিশ্বের নানা দেশে একই রকম বৃদ্ধির ছবি নজরে এসেছে। গেমিং ক্ষেত্রে উপরের দিকে উঠে এসেছে আর্জেন্টিনা। বিগত বছরগুলির তুলনায় এই দেশে প্রায় ৬০ শতাংশের বেশি বৃদ্ধি ঘটেছে। আর্জেন্টিনার পরে রয়েছে ভিয়েতনাম, ব্রাজিল, চিন, মেক্সিকো ও কলম্বিয়া। তালিকার ১২ নম্বর স্থানে রয়েছে ভারত।

উল্লেখ্য, অ্যাপের বাজারে ভারতের উত্থান চমকপ্রদ। Adjust-এর রেটিং অনুযায়ী বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই এগিয়ে এসেছে ভারত। ভারতের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়। ২০১৯ সালে তালিকার মাঝামাঝি স্থানে ছিল ভারত। গত বছর অর্থাৎ ২০২০ সালে তালিকার শীর্ষে উঠেছে আমাদের দেশ। যা অ্যাপ সংস্থাগুলির নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির সূত্র ধরেই দেশের বাজারে বাড়তে পারে বিনিয়োগের পরিমাণ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর