রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ


‎টিকটক সম্প্রতি ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে। গান, খেলাধুলা, ভ্রমণ, থেকে শুরু করে শোবিজ তারকা, জনপ্রিয় নাটক, শীর্ষ খবর, কোন কোন বিষয় নিয়ে চলতি বছরে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন, সেটি এই তালিকায় ওঠে আসে।

‎২০২৫ সালের এই তালিকা অনুযায়ী, বিনোদনের পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনেও বাংলাদেশি ব্যবহারকারীরা টিকটক এখন ব্যবহার করছে। কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায় এসেছে, কোথায় ঘুরতে যাওয়া যায় বা নতুন কিছু শেখা, এসব জানতে তারা টিকটকে সার্চ করছে। বিশেষ করে ক্রিয়েটরদের তৈরি সহজ ও স্থানীয় ভাষার কনটেন্ট ইউজারদের দ্রুত তথ্য পেতে সাহায্য করছে।

‎টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, সবাই এখন দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পেতে চায়। খেলাধুলার বড় মুহূর্ত হোক, ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়, নতুন কিছু শেখা কিংবা কিছু কেনার আগে রিভিউ দেখা, বাংলাদেশি ইউজাররা এমন বিভিন্ন বিষয় জানতে টিকটকের ওপর নির্ভর করছে। এবছরের শীর্ষ সার্চগুলোতে দেখা যায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করছে।

‎চলতি বছরে সার্চ করা জায়গাগুলোর তালিকায় বিদেশি গন্তব্যের পাশাপাশি দেশের পরিচিত স্থানও ছিল। জনপ্রিয় তারকা, নাটক, গান এবং বিশেষ কোনও কনটেন্ট সার্চে বড় জায়গা নিয়েছে, যা বাংলাদেশের পপ কালচারের চিত্র তুলে ধরে।

২০২৫ সালে কিছু কনটেন্ট ট্যাগের সার্চ উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। এর মধ্যে, #TravelTok-এর সার্চ বেড়েছে ৬৩ শতাংশ, #FoodTok বেড়েছে ৪০ শতাংশ। #BookTok এর সার্চ বেড়েছে ৪১ শতাংশ এবং সবচেয়ে বেশি বেড়েছে #LearnOnTikTok, যার সার্চের পরিমাণ আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি সার্চ হওয়া শোবিজ তারকার মধ্যে ছিলেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন এবং শবনম ফারিয়া। সবচেয়ে বেশি সার্চ হওয়া সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ড সুমি, প্রীতম হাসান এবং টেইলর সুইফট।

‎টিকটক ক্রিয়েটরদের মধ্যে নুসরাত জাহান অন্তরা, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির এবং ওমর অলওয়েজ অন ফায়ার বেশি সার্চ করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে লামিন ইয়ামাল, জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজদের মতো জনপ্রিয় ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। সবচেয়ে বেশি সার্চ হওয়া দর্শনীয় স্থান ছিল দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড এবং ফটিকছড়ি মিনি কাশ্মীর। এ ছাড়া, সার্চ হওয়া টিভি শো বা নাটকের মাঝে দর্শকরা সবচেয়ে বেশি খুঁজেছেন অনুরাগের ছোঁয়া, কুসুম, কথা, ব্যাচেলর পয়েন্ট এবং পরিণীতা।

‎২০২৫ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে ছিল ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সবচেয়ে বেশিবার এই মুহুর্তগুলোই সার্চ করা হয়েছে। সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা (বরবাদ সিনেমা)’, ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতু রাজ ও নন্দিতার ‘বুলবুলি’।

এ ছাড়াও এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার, এই বিষয়গুলোও বিশেষভাবে নজর কাড়ে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom