রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

২০ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৪ সময় দেখুন
২০ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :: 

২০ বিজিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেছে  বিজিবি।

আজ রবিবার দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্টে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম বিএসএফের ১৮০- কোম্পানি কমান্ডার এসি সীমা সিংহের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন জানান,জয়পুরহাট-২০ বিজিবি’র ব্যাটালিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

এই উপলক্ষে আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি। বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গুলোতে দুই বাহিনীর পক্ষ এ ধরনের শুভেচ্ছা বিনিময় আমরা করে থাকি,এতে সীমান্ত দায়িত্ব পালনে সৌহাদ্য,ভ্রাতৃত্ব বজায় রাখে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর