জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। মাথায় রাখতে হবে, ছোট ছোট জিনিস সম্পর্কে মাধুর্য আনতে পারে।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
দ্রুত চিন্তাভাবনা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মাবে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর ভাল সুযোগ আসতে পারে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
দৈনন্দিন জীবনকে সতেজ রাখতে কিছু শখের দরকার হয়। লেখালিখি বা চিন্তাভাবনার প্রকাশ করতে হয় এমন কোনও প্রকল্পে কাজ করলে এই দিন ভাল অগ্রগতি হতে পারে।
আরও পড়ুন: ঘরে সবসময় অশান্তি? বাড়ি ঢুকতে ইচ্ছা করে না! এই পাঁচ ছবি লাগান, ম্যাজিকের মতো বদলাবে সবকিছু
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
যোগাযোগের অভাবে ঘনিষ্ঠ সম্পর্কেও মরচে পড়ে, তা ফের ট্র্যাকে ফেরানোর এটাই সময়। শরীরের যত্ন নিতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
গুরুত্বপূর্ণ প্রকল্প সুন্দরভাবে এগিয়ে যাবে, নতুন দায়িত্বও মিলতে পারে। সৃজনশীলতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। শুধু এটাকে সঠিক পথে নিয়ে যেতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
পারস্পরিক সম্পর্ক জোরদার করা সম্ভব হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তা যুক্তি, বুদ্ধি দিয়ে বিচার করা উচিত।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক বিষয়েও উন্নতি হবে। নতুন বিনিয়োগ করার এবং পুরনো বিনিয়োগগুলো খতিয়ে দেখার এটাই সঠিক সময়।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
মনে গভীর আবেগ থাকবে। সম্পর্কের ক্ষেত্রেও আরও সংবেদনশীলতা এবং বোঝাপড়া দেখা যাবে। কঠোর পরিশ্রমের ফল মিলবে। কর্মজীবনে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে হবে। সৃজনশীলতা তুঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে, শুধু এটাকে সঠিক পথে এগিয়ে দিতে হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আগের কোনও কাজের সুফল মিলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বোঝা হয়ে দাঁড়াতে পারে, তবে চেষ্টা এবং সঠিক পদ্ধতি তাকে সাফল্যে পরিণত করতে পারে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। সঠিকভাবে পরিকল্পনা করা জরুরি, এতে আর্থিক পরিস্থিতিতে ভারসাম্য থাকবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সংবেদনশীলতা এবং বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করবে। কোনও বিবাদ হলে শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 23, 2024 7:31 PM IST