রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

২৫ আগস্ট বিএনপির পদযাত্রা, সেপ্টেম্বরে ঘেরাও কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
২৫ আগস্ট বিএনপির পদযাত্রা, সেপ্টেম্বরে ঘেরাও কর্মসূচি


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ও তার সমমনা দলগুলো ২৫ আগস্ট পদযাত্রা অথবা গণমিছিল করবে। সেপ্টেম্বর মাসে সারাদেশে আদালত অভিমুখে যাত্রা করবে। এছাড়া একই মাসে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ অভিমুখে যাত্রা বা ঘেরাও কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির।

বিএনপি এবং সমমনা দলগুলোর একাধিক সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বিএনপি নীতি নির্ধারকদের বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে কর্মসূচির দিন তারিখ ঠিক হয়নি। শুধুমাত্র ২৫ আগস্ট গণমিছিল অথবা পদযাত্রা কর্মসূচি করার সিদ্ধান্ত নিতে পেরেছে। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার পদযাত্রা বা গণমিছিল করার কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে বিএনপির এক নেতা নাম গোপন রাখার শর্তে জানান, আগস্ট মাস ও এইচএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে কর্মসূচি ঘোষণা করব। তবে সেপ্টেম্বর মাসে আমাদের কঠিন কর্মসূচি থাকবে। হরতাল ছাড়া সব কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে। সারাদেশের আদালত ঘেরাও করা হবে। পেশাজীবী, শ্রমজীবী সংগঠনগুলো একযোগে মাঠে নামবে। শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনগুলোর কনভেনশনসহ বিভিন্ন কর্মসূচি থাকছে সেপ্টেম্বরে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর