শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের জীবনবৃত্তান্ত জমার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন
২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের জীবনবৃত্তান্ত জমার নির্দেশ


ঢাকা: ‎আগামী ৯ অক্টোবরের মধ্যে, ২৭তম বিসিএসে প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের জীবনবৃত্তান্ত চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
‎
‎বুধবার (২৪ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ২৭তম বি.সি.এস. এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত (প্রতি কর্ম দিবস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) কমিশনের ওয়েবসাইট হতে ০৩ (তিন) কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে পূরণপূর্বক বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।’
‎
‎এছাড়াও বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের পর আর কোনো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) জমা নেয়া হবে না বলেও জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর