শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

২ আসনের মনোনয়নপত্রে সই তারেক রহমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন
২ আসনের মনোনয়নপত্রে সই তারেক রহমানের


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনি আসনে ‘ধানের শীষ’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে সই করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে মনোনয়নপ্রত্রে সই করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনের নির্বাচনি সমন্বয় ও দিকনির্দেশনায় তিনি সরাসরি যুক্ত থাকবেন। নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ দলীয় নেতারা সার্বিক নেতৃত্ব দিবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবীর খান জানান, রোববার সন্ধ্যায় ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে আন্দোলন জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সাবেক কাউন্সিলর আব্দুল আলিম নকি। নেতারা ঢাকা-১৭ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একইসঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ।

তারেক রহমান লন্ডন থেকে ফেরার আগেই বিএনপি জানিয়েছিল, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন। সে অনুযায়ী, শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। তিনি ছবি তোলা, ১০ আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও সই করার কাজ সারেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তখন সেখানে উপস্থিত ছিলেন। ঢাকায় ফিরে গুলশানের বাড়িতে ওঠেন তারেক রহমান। ওই এলাকায়ই ভোটার হতে আবেদন করেন তিনি।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রোববার সকাল ১১টা ২৬ মিনিটে দেওয়া এক পোস্টে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সকাল ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom