বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২ লাখ ৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
২ লাখ ৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

আগামী রবিবার (১৮ জুন) চাঁপাইনবাবগঞ্জে মোট ২ লাখ ৫ হাজার ১৫৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৫ উপজেলায় ১১৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৫৭১ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৮০ হাজার ৫৮৬ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন জানান, নিয়মিত কেন্দ্রের বাইরেও পাঁচ উপজেলায় প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি ভ্রাম্যমান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে৷ জেলা জুড়ে দিনব্যাপী থাকা ১১৬৫টি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৩৪৮৩ জন স্বেচ্ছাসেবক।

তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামরা এ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করতে মুসল্লিদের মাঝে প্রচারণা চালাবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করবে। এমনকি বাদ পড়াদের বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর