রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

৩০০ আসনেই নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
৩০০ আসনেই নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’।

বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’

শমসের মোবিন বলেন, ‘তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’

তিনি আরও বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে- এটা আমাদের দাবি।’

তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

এদিকে, বিএনপির চলমান অবরোধ কর্মসূচি প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি একসময় বিএনপির রাজনীতি করেছি। সবাই জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক হবে না। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তৃণমূল বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির রাজনীতি এমন হবে- কেন্দ্র যাবে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।’

এর আগে, সারাদেশ থেকে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন। এ সময় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর