শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৪

গণঅধিকার পরিষদ

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে। এরইমধ্যে দলীয় শীর্ষ নেতারা প্রার্থী যাছাই বাছাই করার কার্যক্রম শুরু করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞত্তিতে এ কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

প্রেস বিজ্ঞতিতে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ (জিওপি)’র উচ্চতর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলটি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে।

প্রেস বিজ্ঞতিতে আরও বলা হয়, প্রক্রিয়ার অংশ হিসেবে দলটির সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্য হতে আসন্ন
নির্বাচনে প্রার্থীতা করতে আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও যে সংসদীয় আসনে প্রার্থীতা করতে আগ্রহী সেটি উল্লেখ করে দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনাসহ আবেদনপত্র কেন্দ্রীয় দফতর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞতিতে আরও বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে।

বাংলাদেশের নাগরিকদের মধ্য হতে যে সকল ব্যক্তি গণঅধিকার পরিষদ (জিওপি) দলটির মূলনীতিগুলো (গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয়স্বার্থ) ধারণ করে এবং দলটির রাজনৈতিক ভাবাদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ডকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করে, শুধুমাত্র তারাই দলের মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom