রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবির শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


রংপুর: ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা আমরণ অনশন শুরু করেছিলেন।

টানা তিনদিন ধরে চলা আমরণ অনশন ভাঙাতে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ডাব নিয়ে অনশনস্থলে আসেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এ সময় শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলে তারা মেনে নিয়ে ডাব খেয়ে অনশন ভাঙেন।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কোনো কালবিলম্ব হবে না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। এদের মধ্যে সাত শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। সেই সাতজনের মধ্যে চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়টি নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর