শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ সময় দেখুন
৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ


ঢাকা: আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যদি শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে তিনি এসব কথা বলেন।

জাবের বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের কোনো লুকোচুরি নাই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই।’

জাবের বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে, যারা খুন করছে শুধু তারা না, এই খুনের পেছনে যারা রয়েছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে, যেই চার্জশিট বা যারা এই খুনের পেছনে রয়েছে, তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই।‘

জাবের বলেন, ‘আজকে ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই, যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদেরকে এইটুকুও জানাতে সক্ষম হয়নি যে, আসলে খুনিটা কই আছে? এবং এর পেছনে কারা কারা রয়েছে?’

তিনি বলেন, ‘নির্বাচন তো হবে এবং হইতে হবে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে? কারা এই সরকারকে দুর্বল করছে? ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন সেটা কারা উপলব্ধি করতে পারতেছে না?’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom