সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

৩ জানুয়ারির মহাসমাবেশ বাস্তবায়নে জামায়াতের সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ সময় দেখুন
৩ জানুয়ারির মহাসমাবেশ বাস্তবায়নে জামায়াতের সভা


ঢাকা: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষ্যে আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এসময় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

পরে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর