রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

৩ নভোচারী নিয়ে মহাকাশে শেনঝু-১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
৩ নভোচারী নিয়ে মহাকাশে শেনঝু-১২


আন্তর্জাতিক ডেস্ক

শেনঝু-১২ নামের একটি ক্যাপসুলে তিন চীনা নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথের দিকে রওনা হয়েছে দীর্ঘকায় মার্চ ২এফ রকেট। এই তিন নভোচারী সেখানে তিন মাস অবস্থান করে নতুন একটি স্পেস স্টেশন বানানোর কাজ করবেন।

শেনঝু অর্থ স্বর্গীয় তরী। শেনঝুর গন্তব্য ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত তিয়ানহে মডিউল। ওই মডিউলের লিভিং কোয়ার্টারে থেকেই স্পেস স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নেবেন তিন নভোচারী হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)।

এদিকে, এই মিশনে নাম লিখিয়ে চীনের নভোচারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় অতিবাহিত করার রেকর্ড গড়বেন ওই তিন জন।

বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যদিকে, মহাকাশে চীনের স্পেস স্টেশন নির্মাণে যে ১১টি অভিযান পরিচালিত হওয়ার কথা, তার মধ্যে এটি তৃতীয়। মোট চারটি অভিযানে নভোচারী পাঠানোর কথা রয়েছে।

চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বড় মডিউল তিয়ানহে উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনা স্পেস স্টেশন নির্মাণের কাজ শুরু হয় এরপর তিয়ানহের সঙ্গে আরও দুটি মডিউল যুক্ত করা হবে। একটি সিটি বাসের চেয়ে আকারে সামান্য বড় ওই কোয়ার্টারের বিভিন্ন প্রযুক্তি, কারিগরি দিক এবং জীবনরক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখবেন নভোচারীরা।

পাশাপাশি, লম্বা সময় মহাকাশে অবস্থান করার পর নভোচারীদের শারীরিক ও মানসিক কী ধরনের প্রতিক্রিয়া হয় তাও পর্যবেক্ষণ করা হবে।

অভিযানে অংশ নেওয়া নভোচারীরা সাংবাদিকদের জানান, স্পেস স্টেশন নির্মাণ পর্যায়ে এটাই প্রথম নভোচারীবাহী অভিযান। প্রথম ব্যাটন হাতে পেয়ে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর