বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

৩ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


ফিলিস্তিনের তিনটি প্রভাবশালী মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হলো আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে।

রুবিও বলেন, ‘আইসিসির সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে এবং আমাদের সেনাবাহিনী, সার্বভৌমত্ব ও মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে। যারা এই ধরনের আন্তর্জাতিক অপব্যবহারে সহায়তা করে তাদের শাস্তি দেওয়া হবে।’

রামাল্লাহ-ভিত্তিক আল-হক দীর্ঘদিন ধরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহি চেয়ে কাজ করে আসছে ও বিভিন্ন দেশে আইনি পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে।

গাজা সিটির ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস স্বাধীন সংস্থা হিসেবে গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ সংক্রান্ত দলিল-তথ্য ও নিপীড়নের ঘটনাগুলো নথিভুক্ত করে আসছে।

এর আগে, ট্রাম্প প্রশাসন আইসিসিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল যখন আদালত গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর