রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

৪র্থ বারের মত জবিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
৪র্থ বারের মত জবিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

৪র্থ বারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর – হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৬ ফেব্রুয়ারী বেলা ১১ টায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে।

এবারের আসরে ২৫০ জন প্রতিযোগী সহ সর্বমোট ৬১টি দল লড়াই করে এবং সব শেষে শুধুমাত্র ৩টি দল চুড়ান্ত পর্যায়ে জয়ী হতে পেরেছে।

এবারের আসরের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক ট্রেজারার প্রফেসর ড. মো: শওকত জাহাঙ্গীর। এছাড়াও বিশেষ অতিথী ছিলেন উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: জহির উদ্দীন আরিফ, ম্যানেজমেন্ট স্টাডিস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড.মো: মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মডারেটর সহকারী অধ্যাপক দিন ইসলাম। বিচারকদের মধ্য থেকে উপস্তিতিত ছিলেন সহযোগী অধ্যাপক তাসলিনা আক্তার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম।
এবারের অন ক্যাম্পাস প্রোগ্রামে ১ম হয়েছে( টিম প্রেশার কুকার), ২য় হয়েছে টিম (রিনিউ রেঞ্জারস), ৩য় হয়েছে (টিম নেক্সা।)

এছাড়াও উপস্তিত ছিলেন অন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২৪ এর অরগানাইজিং মেম্বার্স, উপদেষ্টামন্ডলী, বিচারকমণ্ডলী, ক্লাব পার্টনারস, স্পন্সর, মেন্টর, ফ্যাসিলিটেটর এবং বিগত সালের অরগানাইজার রা। সঞ্চালনায় ছিলেন ফাহিম শাহরিয়ার। ক্যাম্পাস ডিরেক্টর তায়াবুর রহমানের বক্তব্যের মাধমে অনুষ্টানটি শুরু হয় এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর এ.এইচ.এম মাহিনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে এবারের আসরের পর্দা নামে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর