শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি হস্তান্তর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩২টি প্রশিক্ষণ কার ও ৪টি ট্রাক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার (২৩ আগস্ট) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তরফ থেকে এসব গাড়ি হস্তান্তর করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও শিক্ষকদের ড্রাইভিং শেখার পরামর্শ দেন।

হস্তান্তর অনুষ্ঠানে তার বক্তব্যে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে করতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অধিক রেমিটেন্স নিশ্চিত করা যায়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর