শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪৫তম বিসিএস’র ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯২ সময় দেখুন
৪৫তম বিসিএস’র ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন


ঢাকা: ৪৫তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার পর পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওয়েবসাইটের তথ্যানুযায়ী, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে ফল ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ১৭-এর বিধান ও ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭টি পদে নিয়োগের সুপারিশ করা হলো।

শিগগির নন-ক্যাডার পদগুলোতেও নিয়োগের সুপারিশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে।

প্রকাশিত ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।

সেক্ষেত্রে PSC45Registration Number লিখে 16222-এ পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়ার কথা ছিল। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

পিএসসি সূত্র জানায়, ৪৫তম বিসিএসে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।

২০২৪ সালের ২৩ জানুয়ারি ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩১ জানুয়ারি। গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ৮ জুলাই থেকে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। কয়েক ধাপে মৌখিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করলো পিএসসি।

ফলাফল বিস্তারিত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর