সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন
‘৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি’


ঢাকা: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ‘ন্যায্য দাবি’ পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের অভিযোগ লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে। তাছাড়া দুটি স্পেশাল বিসিএসের কারণে অনেকের প্রস্তুতি-সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সঙ্গে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আরও বলা হয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয়, বরং একটি সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর